বিস্তর অভিযোগ!

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ এএম

‘আমাদের চয়ন ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিততে পারত। এমনটা আঁচ করতে পেরেই মেডিকেল কমিটির চিকিৎসক তাকে ছাড়পত্র দেননি। শুধু তাই নয়, আমাদের ৩২ জন অ্যাথলেটের মধ্যে ১৫ জনকেই ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত’, শুক্রবার ক্ষোভের সঙ্গে এমন কথাই জানান জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে অংশ নিতে আসা নড়াইল জেলার কোচ মোতাসিম বিল্লাহ। জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি যোগ করেন, ‘নইলে আমাদের অ্যাথলেটদের বাদ দিলেও অনেক জেলা ও বিকেএসপিতেও বেশি বয়সী অ্যাথলেটদের খেলানো হচ্ছে। তাছাড়া সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পদক জেতারাও খেলছে জুনিয়রে। যা অনিয়ম।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘এখানে আমাদের কোনো হাত নেই। পুরোটাই মেডিকেল কমিটি দেখভাল করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত