প্রথম বিয়ের কয়েক মাসের মাথায় চলতি বছরের শুরুর দিকেই ভেঙে যায় লাক্স তারকা মৌসুমী হামিদের সংসার। এবার দ্বিতীয় বিয়ের খবর জানালেন এই অভিনেত্রী। শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে প্রথমবার তার বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার নতুন স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।
আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। আর দুজনের পরিচয় প্রায় ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ভাঙা পা নিয়েই মেসিদের খেলা দেখলেন পরী
শেষমেশ সুতোয় বাঁধা পড়লেন টেইলর-কেলসি