চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালে জীবননগর উথলি প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থান তিনি ট্রেনে কাটা পড়েছেন।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাইদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত