নন্দনে প্রশংসিত জীবনের ‘সম্পর্ক’

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

কলকাতার নন্দনে ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা অনুপ্রাণিত এবং জীবন শাহাদাৎ পরিচালিত ছবিটি গতকাল ৭ জুলাই উৎসবে দেখানো হয়। দেশভাগ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী দেশ ছাড়ার আবেগে স্মৃতিকাতর হন দর্শকরা। পরিচালক জীবন শাহাদাৎ বলেন, ‘দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের। চলচ্চিত্রের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের।’ তিনি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার অফিস, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও উৎসব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। ৩ জুলাই শুরু হওয়া ১০৭টি চলচ্চিত্রের এই উৎসবটি দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত