বিরতি ভাঙছেন বুবলী

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম

মাতৃত্বজনিত দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে রুপালি পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি; এমনকি ঈদে নিজের সিনেমা মুক্তি পেলেও অংশ নেননি প্রচারণায়। তবে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। নির্মাতা নিশ্চিত করেছেন, শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে বুবলী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেবেন। পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। এতে আদর আজাদ একজন শিয়া যুবক এবং বুবলী এক সুন্নি তরুণীর চরিত্রে অভিনয় করবেন। চরিত্রের প্রয়োজনে দুজনকে উর্দু সংলাপেও দেখা যাবে।

আপাতত সন্তান ও নিজের পরিচর্যায় বুবলীর ব্যস্ততার কারণে তার অংশের কাজ ছাড়াই ছবির অন্যান্য দৃশ্য ধারণের পরিকল্পনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত