বালিশ নিয়ে ঘুমাবেন নাকি বালিশ ছাড়া

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:৫৪ এএম

ভালো ঘুমের জন্য শুধু সময় নয়, শরীরের সঠিক ভঙ্গিও অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘাড় ও মেরুদ-ের যথাযথ সাপোর্ট নিশ্চিত করতে বালিশের ভূমিকা রয়েছে। তবে সবার জন্য একই ধরনের বালিশ বা একইভাবে ঘুমানো উপযোগী নয়।

সঠিক উচ্চতা ও দৃঢ়তার বালিশ ঘাড় ও মেরুদ-কে স্বাভাবিক অবস্থানে রাখতে সাহায্য করে। এতে ঘাড়ে ব্যথা বা শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি মাথা সামান্য উঁচুতে থাকায় সাইনাসের চাপ কমতে পারে। যাদের অ্যালার্জি রয়েছে, তারা অ্যান্টি-অ্যালার্জেনিক বালিশ ব্যবহার করলে ধুলাবালিজনিত সমস্যাও কিছুটা কমতে পারে। অন্যদিকে কিছু মানুষের জন্য বালিশ ছাড়া ঘুমানো আরামদায়ক হতে পারে। বিশেষ করে উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস থাকলে বালিশ ছাড়া ঘুমালে ঘাড়ে অতিরিক্ত চাপ কমতে পারে। এ ছাড়া মুখে বালিশের ঘর্ষণ কম হওয়ায় ত্বকের ওপর চাপও কিছুটা কম পড়ে। তবে বালিশ ছাড়া ঘুমানো সবার জন্য উপকারী নয়। চিত বা কাত হয়ে ঘুমানো ব্যক্তিদের ক্ষেত্রে বালিশ না থাকলে ঘাড় ও মেরুদ-ের স্বাভাবিক অবস্থান বিঘিœত হতে পারে, ফলে ব্যথার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, বালিশ ব্যবহার করবেন কিনা, নির্ভর করে আপনার ঘুমের ভঙ্গি, শারীরিক অবস্থা এবং আরামের ওপর। তাই নিজের জন্য উপযুক্ত উচ্চতা ও সাপোর্টের বালিশ বেছে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত