রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে মুগ্ধ ফরিদুর রেজা সাগর

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। গতকাল শনিবার বিকেলে তিনি রূপায়ণ সিটি উত্তরা প্রকল্পটির বিভিন্ন অবকাঠামো, আধুনিক আবাসন ব্যবস্থা, উন্মুক্ত পরিবেশ, নান্দনিক নকশা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে অবহিত করা হয়।

প্রকল্পটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা একটি পরিকল্পিত ও আধুনিক আবাসন প্রকল্প। এর পরিবেশ, নকশা ও সার্বিক ব্যবস্থাপনা ভীষণ ভালো লেগেছে। আজ একাই এসেছি। আবার যখন আসব, পরিবারের সবাইকে নিয়ে আসব। প্রকল্পটির পরিবেশ ও পরিকল্পনা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।’ তিনি রূপায়ণ গ্রুপের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক জীবনযাপনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে রূপায়ণ সিটি উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পরিদর্শনকালে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আবদুল গাফ্ফারসহ রূপায়ণ সিটি উত্তরার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত