সমাবেশে হাসনাত আবদুল্লাহ

সরকার গণভোট থেকে সরে আসায় জনগণ হতাশ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। একই সঙ্গে তিনি কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট ও নিত্যদিনের নাগরিক দুর্ভোগ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত