‘সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে’

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ফিরে আসার প্রত্যাশায় হজরত শাহজালাল (রহ.) -এর মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ভক্ত।

শনিবার (১১ জুলাই) দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। 

চিঠিটিতে ভক্ত লিখেন, 
‘খোকন বাটপার, সে মাজারের সকল গুরু-ছাগল, হাঁস মুরগী বেচাকেনা করে। মাজারের খাদেমের অর্ধেকেরও বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরি হারা। তাদের মধ্যে কিছু বর্তমানে সবজি বিক্রি করে জীবন-জীবিকা চালায়, আমি চাই তার সঠিক বিচার হউক।’

চিঠির শেষে ওই ভক্ত লিখেন, ‘সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত