অনৈতিক কর্মকান্ডে পদ হারালেন জামায়াত নেতা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫২ এএম

সাতক্ষীরায় অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুব জামায়াত নেতাকে দলীয় পদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার নাম মোহাম্মদ ফিরোজ শাহ। গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমির মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। ফিরোজ ওই ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন।

জানা গেছে, গত বুধবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিরোজ প্রেমিকাসহ আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন। ঘটনার সময় পার্কে উপস্থিত লোকজনের সামনে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিওচিত্র সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিরোজ শাহ দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার কারণে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে জেলা সংগঠনের নির্দেশক্রমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে ১২ নং বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত