দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ মোটরসাইকেলসহ ৭ দোকান পুড়ে ছাই

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী বাঁচামারা বাজারের বিবিসি কলেজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে ৮ টি মোটরসাইকেল সহ ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি।

রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার বিবিসি কলেজ মার্কেটে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠান্ডু মেকারের মোটরসাইকেল গ্যারেজে ৮টি মোটরসাইকেল হাওয়ার মেশিন, গ্যাস জ্বালাই মেশিন,মামুন রাজের এনজিও অফিস, লাল চাঁদের হোটেল, মাজেদের হোটেল, বাবুল ডাক্তারের হোটেল, সানু মিয়ার চানাচুরের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ১১ টায় অতি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তখন আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নেভারোর চেষ্টা করে। এসময় প্রবল বৃষ্টি শুরু হলে আগুন নিভে যায়। ততক্ষণে পুড়ে ছাই হয় ৭ দোকান। 

ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বিদ্যুতের শট সার্কিট থেকে হতে পারে বলে।

আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল গ্যারেজের মালিক ঠান্ডু মিয়া জানান, আমার গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য বিভিন্ন   কাস্টমারের ৮ টি  মোটরসাইকেল, হাওয়ার মেশিন, ঝালায়ের দেয়ার গ্যাস ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এনজিও মালিক মোহাম্মদ মামুন মিয়া জানান, বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ের টাকা ও এনজিও  টাকা পয়সা, আসবাবপত্র সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, অগ্নিকান্ডের কথা শুনে বাচামারা বাজারে  পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত