চট্টগ্রামে আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) চট্টগ্রামের উদ্যোগে ১৫তম আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জেডএসসি, মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব), আহ্বায়ক ও  এসডব্লিউও(পূর্ব), চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল), সিআরবি,ম চট্টগ্রাম এবং মো. হারুনুর রশীদ ডিডি (পিআর)(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম।  

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী(পূর্ব), সিসিআরএনবি (পূর্ব), সিআরবি, ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, ডিইএন-২(চট্টগ্রাম) এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীরা।

মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন বিকেল ৪-৩০ মিনিটে বেলুন উড়িয়ে ১৫তম আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রতিযোগিতার চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ করবেন। আজকের ২টি খেলা অনুষ্ঠিত হয়। 

প্রথম খেলা ডিএসএ(সদর) বনাম ডিএসএস(পাহাড়তলী) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলা ৩০ মিনিট করে ৬০ মিনিট হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল জয়ী হয়। 

দ্বিতীয় খেলা ডিএসএ(চট্টগ্রাম) বনাম ডিএসএস(ঢাকা) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় ডিএসএ(চট্টগ্রাম) ১ গোলে বিজয়ী হয়।

খেলা যথারিতী আগামী ১৪ জুলাই ও ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন ২টি করে খেলা চলবে এবং আগামী ১৬ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় মো. সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে,সিআরবি, চট্টগ্রাম পুরস্কার বিতরণের মাধ্যমে ১৫তম আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সমাপনী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত