নারায়ণগঞ্জে বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:০২ এএম

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ফেরীঘাট থেকে ১ টি বিদেশী পিস্তলসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী মো. আনন্দকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এসময় আসামির কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অস্ত্রধারী মো. আনন্দ ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মৃত নুরুল ইসলাম ছেলে। বর্তমানে সে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার অস্ত্রধারী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। ওই বিষয়ে আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত