হাইকোর্টে একদিনে ৬ হাজার ৩১৭ পুরনো ফৌজদারি মামলা নিস্পত্তি 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনে ৬ হাজার ৩১৭টি পুরনো ফৌজদারি মামলা নিস্পত্তি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকোর্টের ফৌজদারি মোশন বেঞ্চে এসব মামলা নিস্পত্তি হয় সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্টে এক কার্যদিবসে ফৌজদারি মামলা নিস্পত্তির ক্ষেত্রে এটি একটি রেকর্ড। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগে একদিনে পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৬ হাজার ৩৪০ টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত আট কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২৭ হাজার ৯৩৯ টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭ টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি হয়েছে। এখন পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত