এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের শুভ-নন্দিতা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

 অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের নতুন প্রকল্পে বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদেরকে জুটি করে ‘মোজি অ্যান্ড কোং’ নামের এই প্রকল্পে দেড় বছর ধরে পুরনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করছেন। তাদের ব্যতিক্রমী পরিবেশনা মুগ্ধও করছে দর্শক-শ্রোতাদের।সেই মুগ্ধ শ্রোতার তালিকায় যুক্ত হলেন এ আর রহমান। তিনি গানটি শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। 

শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’। এ গানের সংগীত পরিচালক এ আর রহমান। শুভ জানালেন, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই গানটি কাভার করেছেন। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’ 

এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তার উচ্ছ্বাসও বাঁধ মানছে না। লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত