ঢাকা এয়ারপোর্টের ক্রাউন প্লাজার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

ঢাকা এয়ারপোর্টের ক্রাউন প্লাজার কর্মীদের আরও সহজ, ঝামেলাহীন ও আকর্ষণীয় এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীরা নিজেদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে স্বাচ্ছন্দ্য উপভোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ফাইন্যান্সিয়াল সল্যুশন উপভোগ করবেন।

এগুলোর মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস, এফডিআর এবং ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিংয়ের আরও অনেক সুযোগ-সুবিধা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট একটি প্রিমিয়াম পাঁচতারকা হোটেল।

মনোরম আতিথেয়তা, অভিজাত আবাসন, উৎকৃষ্ট ডাইনিং অভিজ্ঞতা এবং ইভেন্ট আয়োজনের আধুনিক সুবিধার জন্য সুপরিচিত এই হোটেলটি ব্যবসায়ী ও অবকাশযাপনকারী অতিথিদের বিশ্বমানের সেবা দিয়ে আসছে।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট সুজন সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলটির ক্লাস্টার হিউম্যান রিসোর্স ডিরেক্টর নাজমুল হুদা, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং নজরুল ইসলাম, রিটেইল অপারেশনসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবিদ উদ্দিন মাহমুদ, ক্রেডিট ম্যানেজার মো. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাক্টিং হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার মাসুদ রানা, হেড অব রিটেইল সেলস ইউনিট-৪ এ. কে. এম. মোশাররফ হোসেন, হেড অব অ্যালায়েন্সেস আশরাফুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য উন্নত ও উপভোগ্য এমপ্লয়ি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত