বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে একটি দৈনিক পত্রিকা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক নীতিনির্ধারণী সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ গেলে সেবার মান ও স্বচ্ছতা বাড়বে এবং সরকারের ওপর  চাপ কমবে। তিনি বিনিয়োগকারীদের বিদ্যুৎ বিতরণ খাতে বিনিয়োগের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা দেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন ও নতুন বিনিয়োগ সম্ভব নয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান ড. এম রিজওয়ান খান, ইডকলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরর্শেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (অন্তর্বর্তীকালীন) মো. এনামুল হক এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত