চিরদিনের রোমান্টিক নায়ক উত্তম কুমার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ। ১৯৮০ সালের ২৪ জুলাই কলকাতায় মাত্র ৫৩ বছর বয়সে পরলোকগমন করেন বাঙালির এই প্রাণের নায়ক।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা অরুণের অভিনয়যাত্রা সহজ ছিল না। ‘দৃষ্টিদান’, ‘কামনা’ ও ‘মর্যাদা’সহ শুরুর দিকের একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় ইন্ডাস্ট্রিতে তিনি ‘ফ্লপ মাস্টার’ তকমা পান। পরবর্তীতে গুণী অভিনেতা পাহাড়ি সান্যালের পরামর্শে ‘অরুণ’ নাম বদলে ধারণ করেন ‘উত্তম কুমার’। ১৯৫২ সালের ‘বসু পরিবার’ ছবির মাধ্যমে প্রথম প্রশংসিত হন তিনি।

১৯৫৪ সালে মুক্তি পাওয়া ১৪টি ছবির সাতটিতেই সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধেন উত্তম। ‘ওরা থাকে ওধারে’ থেকে শুরু হওয়া ‘উত্তম-সুচিত্রা’ রসায়ন চলচ্চিত্র ইতিহাসে রূপকথার জন্ম দেয়। তিন দশকের ক্যারিয়ারে আড়াইশর বেশি চলচ্চিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয় জয় করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত