দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল, তবে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধের কারণে তিনি দুই দিন আগেই দেশে ফিরে আসেন।

এর আগে, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে ‘গুঞ্জন’ বলেই মন্তব্য করেছেন। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত