যে খাবার ঘুম কমায়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

অনেকের রাতে ঘুম আসতে দেরি হয়। আবার কারও কারও ঘুম গভীর হয় না। ঘুমাতে যাওয়ার আগে চা-কফি খেলে, মদ্যপান কিংবা একটানা মোবাইল দেখলে ঘুম আসতে দেরি হয়। তবে কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে, যা রাতে খেলে একই ভাবে ঘুমের সমস্যা হয়। আসলে কিছু খাবার রয়েছে, যা স্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও হজমের সমস্যা ডেকে আনে। রাতদুপুরে পেটের সমস্যা হলে ঘুম ভেঙে যায়, বারবার ঘুম থেকে উঠতে হয়।

ক্রুসিফেরাস সবজি : বাঁধাকপি, ব্রকোলি, বক চয়, ফুলকপি, ব্রাসেলস স্প্রাউটসের মতো সবজিগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু এই ধরনের সবজিতে যে শর্করা রয়েছে, তা সহজপাচ্য হয়। তাই ক্রুসিফেরাস সবজি খেলে পেটে গ্যাস হয়। রাতে ক্রুসিফেরাস সবজির তৈরি পদ খেলে মাঝরাতে বারবার ঘুম থেকে উঠতে হয় এবং ঘুমের সমস্যা বাড়ে।

শিম জাতীয় খাবার : বিনস, বরবটি, কড়াইশুঁটি ইত্যাদি সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু ডিনারে না খাওয়াই ভালো। এগুলো হজম হতে সময় নেয়। তাই ঘুমানোর এক-আধ ঘণ্টা আগে এই ধরনের খাবার খেলে পেটে গ্যাস হতে পারে এবং ঘুমের সমস্যা বাড়তে পারে। এই ধরনের সবজি লাঞ্চে খাওয়াই ভালো।

দুগ্ধজাত খাবার : অনেকেই রাতে ঘুমোনোর আগে এক গ্লাস গরম দুধ খান। এতে নাকি ঘুম ভালো হয়। কিন্তু ঘুম ভালো করার এই উপায় সবার জন্য নয়। ল্যাক্টোজ ইনটলারেন্ট হলে রাতে দুধ, দই, পনিরের মতো খাবার খেলে পেটের সমস্যায় ভুগতে পারেন। ল্যাক্টোজ ইনটলারেন্ট না হলেও যদি রাতে দই-পনির খান, সে ক্ষেত্রেও পেটের সমস্যা হতে পারে। আর বদহজমের জেরে ঘুমের ব্যাঘাত ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত