‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ পোস্টের সঙ্গে রাষ্ট্রপতির একটি কার্টুনে ‘অ্যারেস্ট চুপ্পু’ লেখা ছিল।

পোস্টটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যে এতে প্রায় ১৫ হাজার প্রতিক্রিয়া, ৮৪৩টি মন্তব্য এবং ১৮৪টি শেয়ার পড়ে।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি, প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত