রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ায় রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর অধিকাংশ পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে এবং সচল পাম্পগুলোতে গ্যাসের স্বল্প চাপের কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

যেসব স্থানে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানেও চাপ (প্রেসার) কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টায় পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত মিলছে না গ্যাস।

ভোগান্তিতে পড়া সিএনজি চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে স্বাভাবিক যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। লাইনে অলস সময় পার করায় দিনের ট্রিপ সংখ্যা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন আয়ে।

অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরেই জাতীয় গ্রিড থেকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। চাপ কম থাকা ও পর্যাপ্ত সরবরাহ না মেলায় গ্রাহকদের সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত