রেড সি চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশকে আমন্ত্রণ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

সৌদি আরবের মর্যাদাপূর্ণ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে জেদ্দায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নওশীন আহমেদ। 

বাংলাদেশের এই ঐতিহাসিক অংশগ্রহণকে সামনে রেখে জেদ্দার কাসা ডাইওরা হোটেলে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নওশীন আহমেদ। 

এ সময় সভায় তিনি বলেন, গত ছয় বছর ধরে আয়োজিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনু সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভাষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও প্রযোজকেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সৃজনশীলতা ও সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। 

নওশীন আহমেদ আরও জানান, বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ ভিসা সহায়তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সংশ্লিষ্টদের মতে, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। 

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (ওয়েস্টার্ন রিজিয়ন)-এর প্রধান উপদেষ্টা এম. ওয়াই. আলাউদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত