কিশোরগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

কিশোরগঞ্জ জেলার ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‌

×
সর্বশেষ সর্বাধিক পঠিত