তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রার্থী হতে পারেন-এমন জল্পনা তৈরি হলেও পরে নিজেই সেটিকে ‘রসিকতা’ বলে উড়িয়ে দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের এক নৈশভোজে ট্রাম্প তার দুই মেয়াদের প্রসঙ্গ টেনে বলেন, দ্বিতীয় মেয়াদ তার কাছে আরও ভালো মনে হচ্ছে। এরপর তিনি মন্তব্য করেন, ‘তৃতীয়বার আরও ভালো হবে।’

ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করে তাকে আবার নির্বাচনে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

তবে কিছুক্ষণ পরই ট্রাম্প স্পষ্ট করেন, তিনি বিষয়টি ‘মজা করে’ বলেছেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। ১৯৫১ সালে এই সংশোধনী কার্যকর হয়। এর আগে ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট টানা চার মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ সীমাবদ্ধতা যুক্ত করা হয়েছিল।

ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালে তিনি পরাজিত হলেও ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত