জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় ননী মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে দিগপাইত উপশহরে বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ননী মিয়া সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাজারে মাছ কেনার জন্য দিগপাইত উপশহরে যান ননী মিয়া। মাছ বাজারে যেতে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্ট বোঝাই দ্রুতগামী ট্রাক ননী মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় আহত হয় হাফেজ উদ্দিন নামে এক ভ্যান চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নিবেন।