হবিগঞ্জে হামলা : এনসিপির মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত, বিক্ষোভের ডাক

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:২০ এএম

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলায় নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে জেলা এনসিপি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হবিগঞ্জ অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা এনসিপির আহবায়ক খালেদ হাসান জানান, হামলায় উদ্ভূত পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং হবিগঞ্জের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত