সাত বছর পর হলিউডে ফিরছেন জনি ডেপ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে অবশেষে হলিউডের মূলধারার বড় পর্দায় ফিরছেন জনি ডেপ। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত নতুন সিনেমা ‘এবেনেজার’-এ তাকে দেখা যাবে কিংবদন্তি চরিত্র এবেলাইজার স্ক্রুচ রূপে। এটি পরিচালনা করছেন জনপ্রিয় থ্রিলার ও হরর ধারার নির্মাতা টাই ওয়েস্ট।

প্রথাগত হলিউডি ঝলকানি এড়িয়ে ডার্ক-গথিক আবহ ও ভিক্টোরিয়ান যুগের নান্দনিকতায় সেজেছে ছবিটি। জনি ডেপ তার চেনা রূপ বদলে এখানে হাজির হচ্ছেন এক খিটখিটে, নিসঙ্গ ও কৃপণ বৃদ্ধের ভূমিকায়। যাকে বড়দিনের রাতে মুখোমুখি হতে হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের রহস্যময় ভুতুড়ে আত্মার।

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে তৈরি এই ছবিতে জনি ডেপের পাশাপাশি অভিনয়ে আছেন স্যার ইয়ান ম্যাককেলেন, রুপার্ট গ্রিন্ট, আন্দ্রেয়া রাইজবোরা ও ডেইজি রিডলি। ছবিটি বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১৩ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত