দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গত রবিবার ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে এই পথচলা শুরু করেন তিনি।
‘হেলদি স্কিন এভরি ডে’ স্লোগানকে সামনে রেখে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী প্রসাধন সামগ্রী নিয়ে কাজ করছে স্কিনো। স্বল্প সময়েই ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্কিনোর সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নীহা জানান, এই ব্র্যান্ডটি স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়। এর মাধ্যমে সঠিক স্কিনকেয়ারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।
অনুষ্ঠানে স্কিনো’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, কেবল পণ্যের প্রচারণা নয়, ত্বকের য সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াও তাদের লক্ষ্য। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নিয়ে আগামী দিনে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটি সম্প্রতি কোরীয় ফর্মুলেশন বিশেষজ্ঞ ড. কিম জুন হো’কে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। মানসম্মত পণ্যের মাধ্যমে দৈনন্দিন ত্বকের যত্ন সহজ করতে এবং ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে বর্তমানে একটি গবেষণা ও উন্নয়ন টিম কাজ করছে।