সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়া এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেই কক্সবাজারের আকাশে রোদের দেখা মিলেছে, যা আবহাওয়ার উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উপকূলীয় এলাকায় বিরাজমান বৈরী আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত