বাঁশখালীতে ​পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আব্দুল্লাহ (৫) না‌মে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। ​বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মো. আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ জলদী এলাকার বাসিন্দা আব্দুল গফুর ও ছালমা বেগম দম্পতির সন্তান।

​পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে  যায়। অসাবধানতাবশত পা পিছলে বা নিয়ন্ত্রণ হারিয়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কে‌ন্দ্রে নি‌লে চি‌কিৎসক তার মৃত‌্যু নি‌শ্চিত ক‌রেন।

​দক্ষিণ জলদী আস্কারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি‌ক্ষিকা সীমা ম‌ল্লিক এবং বিদ‌্যাল‌য়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ কোমলমতি এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত