দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের বাসিন্দা মো. ওসমান গনির (৪৫) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৌদি আরবে চালু হলো নওমুসলিম কার্ড