চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬৮৯৬ জন কৃষকদের উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০) দুপুরে কৃষি অফিস হলরুমে ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচির আওতায় তাদের উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের আমির মো. আবু তাহের, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাইছার উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মর্তুজ আলী, কপিল উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোহছন আলী প্রমুখ।
বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুই রাক্ষুসীর কবলে পড়েছে বাঁশখালী, একদিকে পাহাড়ি ঢল, অপরদিকে লবণাক্ত পানি।
সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে ৪ হাজারের বেশি বাড়িঘর সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ এবং ৮/৯ হাজার আংশিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয় বলে তিনি দাবি করেন। আল্লাহর হুকুমে বন্যা হয়েছে, অনেকে ক্ষতির মুখে পড়েছে, তারপরও আমাদের ঘুরে দাঁড়াতে হবে, চট্টগ্রামের ৩০ ভাগ সবজি বাঁশখালীর চাষীরা জোগান দেয়। আপনাদের কষ্টের ফলে এটা সম্ভব হয়েছে। নারী পুরুষ সবাইকে মোবাইল থেকে দুরে থাকবে হবে, মাঠে ফসল উৎপাদনে কাজ করে, সবার কষ্টে আবার সুজলা সুফলা বাঁশখালী ভবে উঠবে এ প্রত্যাশা আমার। তিনি আরও বলেন, অনেক কৃষক ক্ষতিগ্রস্থ সবাইকে পর্যায়ক্রমে সরকারি বেসরকারি ভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করেন তিনি।
