রাঙ্গুনিয়ার পোমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে পোমরা মাইজপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
 
নিহত সাজ্জাদ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 
মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারানো সাজ্জাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পারিবারিক অভাব-অনটনের সঙ্গে সংগ্রাম করে পরিবারের হাল ধরে বেড়ে ওঠেছেন তিনি। তার এই আকস্মিক বিয়োগে পরিবারে নেমে এসেছে চরম শোক ও অনিশ্চয়তার অন্ধকার।
 
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত