ফ্রান্সে দাবানল : ঘর ছাড়লেন জর্জ ও আমাল ক্লুনি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম

দক্ষিণ ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে নিজেদের বিলাসবহুল এস্টেট ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী, মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি। ব্রিনিয়োলস শহরের কাছেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা দ্রুত বাসস্থান ত্যাগ করেন।

শহরের মেয়রের কাছে পাঠানো এক বার্তায় ক্লুনি দম্পতি জানান, তাদের স্বপ্নের বাড়িটি শেষ পর্যন্ত টিকে থাকবে কি না তা অজানা, তবে শহরের যে ক্ষতিই হোক না কেন, স্থানীয়দের পাশে থেকে পুনর্গঠনে সাহায্য করবেন তারা।

বর্তমানে এই দাবানলে প্রায় ১৩০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্তত চারজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। ঝুঁকি এড়াতে ছয় শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানি ছিটানো হেলিকপ্টারসহ শত শত অগ্নিনির্বাপক কর্মী সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সম্প্রতি ফ্রান্সে রেকর্ড গড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪২,০০০ হেক্টরেরও বেশি এলাকা দাবানলে ধ্বংস হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত