শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শু শিয়ং

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৩২ এএম

শু শিয়ং শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি আজ, ১ আগস্ট,  ২০২৬ তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত ছয় বছর ধরে শেভরন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।

শু শিয়ং সর্বশেষ শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ভূমিকায় তিনি কোম্পানির আপস্ট্রিম ব্যবসা ও জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন।

২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শু শিয়ং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত