ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি সুফিয়া আক্তার

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৩৩ এএম

বিশিষ্ট ব্যাংকার সুফিয়া আক্তার সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসিতে ট্রানজেকশন ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অল্প সময়ের মধ্যেই বিভাগটির উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফল নেতৃত্ব প্রদান করেন। ইউসিবিতে যোগদান ব্যাংকের চলমান অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার অধিকারী সুফিয়া আক্তার বিশ্বের ও দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি সফলভাবে ব্যবসায়িক অগ্রগতি কার্যক্রম পরিচালনা, দক্ষ ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন টিম গঠন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত