ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার অজুহাতে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর এই প্রস্তাব দিয়েছেন।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ১১ জুলাই থেকে নতুন দাম কার্যকরের প্রস্তাব করা হলেও সরকার এখনও এতে চূড়ান্ত অনুমোদন দেয়নি।

সেদিনই মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হয়। তবে বৈঠকে অনুমতি মেলেনি। পরে আরেকটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। 

এর আগে গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে হয়েছিল ১৯৯ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে হয় ৯৭৫ টাকা। 

খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বেড়ে হয় ১৮০ টাকা। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন প্রস্তাব অনুযায়ী পাম তেলের দাম লিটারে ১৭ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত