সন্ধ্যায় বৈঠকে বসছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি নির্ধারণে আজ সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এক মাসের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ সোমবার এ তথ্য জানান। 

তিনি বলেন, বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের ওপর বিভাগীয় সমাবেশগুলোর প্রভাবও মূল্যায়ন করবেন জোটের নেতারা।

হামিদুর রহমান আযাদ জানান, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রতিটি বিভাগে লং মার্চ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আজকের বৈঠক থেকে আসতে পারে।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে ১১ দলীয় জোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত