মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই সালমান রহমান, এসআই সুমন খান, এসআই রায়হান কবির নাঈমসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীনদী ও বাহাদুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

তারা হলেন- বাহেরচর শ্রীনদী এলাকার আব্দুল জব্বার মুন্সীর ছেলে রবিউল মুন্সী (৩২), চর ঘুন্সী এলাকার মৃত মিনাজ উদ্দিন হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৪৭) এবং পশ্চিম বাহাদুরপুর এলাকার মৃত কিনাই চৌকিদারের ছেলে সোহরাব চৌকিদার (৬০)। তারা সবাই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মানবপাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানবপাচার, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং,ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত