চার দিনেই বিশ্বব্যাপী আয়ের রেকর্ডে নাম লিখিয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বক্স অফিসের এই তাণ্ডব দেখে বোঝা যায়, এই জালবুনুনি হিরোই এখন সিনেমা ভুবনের আসল রাজা। একের পর এক রেকর্ড গড়ে সুপারহিরো সিনেমাটির লক্ষ্য ২ বিলিয়ন ডলার আয়ে।
৩১ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৯২৭ মিলিয়ন ডলার, যা সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গ্লোবাল ওপেনিং উইকএন্ডের এক নজিরবিহীন নতুন রেকর্ড। এর আগে শুধু ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ১.২ বিলিয়ন ডলারের ওপেনিং ডেবিউ পেয়েছিল। ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পেছনে ফেলে দিয়েছে মার্ভেলের আরেক মেগা ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-কে।
আন্তর্জাতিক বক্স অফিসে মার্ভেলপ্রেমীদের উন্মাদনা ছবিটির এই বিশাল বাণিজ্যিক সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। মোট আয়ের মধ্যে উত্তর আমেরিকার বাইরে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে ৫৭২ মিলিয়ন ডলার, আর অভ্যন্তরীণ বাজার থেকে উঠে এসেছে ৩৫৫ মিলিয়ন ডলার। সবচেয়ে বড় চমক দেখিয়েছে চীনের বক্স অফিস, যেখানে ছবিটি আয় করেছে ১২১ মিলিয়ন ডলার। বেশ কিছু সময় ধরে চীনে হলিউড ছবিগুলোর ব্যবসা বেশ মন্দা যাচ্ছিল।
রেকর্ডভাঙা এই সূচনার পর বক্স অফিস বিশ্লেষকরা সিনেমাটি ২ বিলিয়ন ডলারের মাইলফলকে যেতে পারবে বলে থারণা করছেন। এর আগে মাত্র সাতটি সিনেমা এত বিশাল আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। টম হল্যান্ডেরই আগের পর্ব ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চীনে মুক্তি না পেয়েও প্রায় ১.৯ বিলিয়ন ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছিল।
সেই ধারাবাহিকতায় ‘ব্র্যান্ড নিউ ডে’ যেভাবে দর্শকদের মন জয় করে তরতরিয়ে এগিয়ে চলেছে, তাতে ২ বিলিয়ন ডলারের গণ্ডি পেরোনো কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন সিনেবোদ্ধারা।
গান থেকে দূরে যাচ্ছেন আরিয়ানা
ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প!
রাজধানীর কদমতলীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পাকিস্তানে থানায় বোমা হামলায় নিহত ১৭