আইজিপির সঙ্গে এফবিআই ও আইসিআরসির সাক্ষাৎ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। একই দিনে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) তিন সদস্যের প্রতিনিধিদলও সাক্ষাৎ করে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক মাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন। আইজিপি এফবিআইর সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এদিকে আইসিআরসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের প্রধান রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত