‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ স্মারক অফার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

টেলিটক বাংলাদেশ লিমিটেড আগামীকাল বুধবার ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণীয় ‘৩৬ জুলাই স্মারক অফার’ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিশেষ অফারের উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। এ সময় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘৩৬ জুলাই’ উপলক্ষে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশেষ স্মারক অফার। বিশেষ অফারের আওতায় টেলিটকের ‘Gen-Z’ সিম, যা সাধারণত ১৫০ টাকায় বিক্রি হয়, তা মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে। দেশের সকল টেলিটক কাস্টমার কেয়ার থেকে এ সিম সংগ্রহ করা যাবে।

এছাড়া টেলিটকের সকল প্যাকেজের গ্রাহক মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা পাবেন, যার মেয়াদ থাকবে ৭ দিন। গ্রাহকরা নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে অফারগুলো গ্রহণ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য টেলিটকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.teletalk.com.bd

×
সর্বশেষ সর্বাধিক পঠিত