সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিল এর নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু। সভা সঞ্চালনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ডিজেসির উপদেষ্টা শাখাওয়াত হোসেন বাদশাহ, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান স্বপন, সহ-সভাপতি হালিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার, আবু হেনা রাসেলের জামাতা মুসা বিন মুস্তাফিজ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর বাবু, সদস্য সোহেল, ইউসুফ হাওলাদার দিপু, রাজিব চৌধুরী, সুজন খান, সেলিম প্রমুখ।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত