বকশিবাজারে আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাদ্রাসা চত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন, মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) ও লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।

আহত রাব্বি অভিযোগ করে জানান, তিনি মাদ্রাসটির ছাত্র না। তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছে। তাদের সাথেই বিকেলে মাদ্রাসা চত্তরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই শিবিরের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। লাঠিসোটা দিয়ে পেটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরে পেটানো আঘাত রয়েছে। এছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত