ডা. শফিকুর রহমান বললেন

ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৯ এএম

নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ আন্দোলনের ঘটনাপ্রবাহ ইতিহাসে বিশেষভাবে স্থান করে নিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ডকুফিল্ম প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেবে। শিশু থেকে তরুণ, সবাইকে এই ইতিহাস জানাতে হবে। এসব আয়োজন মানুষকে আন্দোলনের আত্মত্যাগ উপলব্ধি করতে সহায়তা করবে। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচার বা দমনমূলক শাসন মেনে নেয় না।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত