ইউসিটিসিতে জাতীয় গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এ জাতীয় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগ ও আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, কন্ট্রোলার অব এক্সামিনেশন ড. মো নুরুল আবছার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এস এম শহিদুল আলমসহ আরও অনেকে। 

আলোচনা সভায় বক্তারা জাতীয় গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, গণআন্দোলন ও স্বাধীনতার চেতনা সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত