বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করলে মিশনের এক মুখপাত্র দেশ রূপান্তরকে জানান, রাত প্রায় ৩টার দিকে হাইকমিশনারের বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তানের হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত