বিএইচবিএফসি’র ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন -এর উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে বিএইচবিএফসি সদর দফতর মসজিদে বাদ আছর এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আবদুল হালিম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এ বিষয়ে সারগর্ব আলোচনা করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত