প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু : মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনক ও অননুমোদিত প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ১ আগস্ট খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে পড়ে মারা যান। 

এই ঘটনার পর দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৪ এর একটি যৌথ দল ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে মো. ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। চরম নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সাগরে পড়ে যান।

ঘটনাস্থলে জরুরি ও তাৎক্ষণিক কোনো উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত